১৩ দিলকুশা বা/এ ঢাকা-১০০০, বাংলাদেশ

“ করবো বীমা গড়বো দেশ , স্মার্ট হবে বাংলাদেশ”

আমাদের অনুসরণ করুন : বাংলা

পরিচালনা পর্ষদ প্রোফাইল

আমরা কারা / পরিচালনা পর্ষদ / প্রোফাইল মিসেস ফারাহ অঞ্জুম বারী

মিসেস ফারাহ অঞ্জুম বারী

স্বতন্ত্র পরিচালক

মিসেস ফারাহ আনজুম বারী ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি.-এর পরিচালনা পর্ষদের একজন স্বতন্ত্র পরিচালক। তিনি ২৭ অক্টোবর ২০২৫ তারিখে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদে যোগদান করেন। তিনি বে ইস্টার্ন লিমিটেড ও ফ্যাশন ইনস্টিটিউট অব ডিজাইনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও, তিনি ইন্টারন্যাশনাল পাবলিকেশন্স লিমিটেডের (দ্য ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস) একজন পরিচালক। তিনি ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মিসেস বারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধীনে ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যবসা-বাণিজ্য, শিল্প, ফ্যাশন ডিজাইন, গণমাধ্যম এবং বৈদেশিক মানবসম্পদ পরামর্শসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর দীর্ঘ ৩৪ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি বাংলাদেশের বৈদেশিক মানবসম্পদ পরামর্শ ও জনশক্তি নিয়োগ খাতের একজন পথিকৃৎ। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখেরও বেশি দক্ষ, আধা-দক্ষ, অদক্ষ ও পেশাজীবী কর্মী প্রেরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।